
প্রতিশ্রুতি অনুসারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপ ৭৫ দিন পিছিয়ে নতুন এক আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, গত বছর কংগ্রেসে পাস হওয়া ও প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত টিকটক নিষিদ্ধ বা মালিকানা বিক্রির আইনটি ওই সময়ের মধ্যে কার্যকর করবে না আমেরিকা।এর আগে, ২০২৪ সালের ২৪ এপ্রিল প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট নামের একটি বিলে সই করে তা আইনে পরিণত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই আইন অনুসারে, বাইডেনের প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটড্যান্স অ্যাপটির আমেরিকা অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত বেশ কয়েকটি নির্দেশের মধ্যে টিকটকের এ আদেশটি ছিল।
