বিরিয়ানি নিয়ে গন্ডগোলে উত্তপ্ত টিকিয়াপাড়া, বোমা-ভাঙচুর

0
244
ছবি সৌজন্যে : নিজস্ব
বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলায় দেদার বোমাবাজিতে উত্তপ্ত হাওড়ার টিকিয়াপাড়া। জনা গিয়েছে হাওড়ার বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়ায় প্রচুর মার্কেট রয়েছে।
সেখানে একটি বিরিয়ানির দোকানে গন্ডগোল বাধে। দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ইট, বোতল ছোড়াছুড়ি শুরু হয়। পরপর পড়তে থাকে বোমা। ভাঙচুর করা হয় দোকানে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছ। নামানো হয় র‍্যাফ। গন্ডগোল ছড়ানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।