গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk এআই কনটেন্ট আলাদা করবে টিকটক

    এআই কনটেন্ট আলাদা করবে টিকটক

    0
    887
    AI content will differentiate TikTok
    AI content will differentiate TikTok

    এখন থেকে কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেনান্স অ্যান্ড অথেন্টিসিটি বা, সিটুপিএ, এর সাথে যৌথ উদ্যোগে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করবে টিকটক।

    অর্থাৎ অন্যান্য প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি করা কোনো কনটেন্ট টিকটকে আপলোড করার সময় সেই কনটেন্টগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে এআই-জেনারেটেড কনটেন্ট বা,এআইজিসি হিসেবে লেবেল করা হবে।এআই দিয়ে তৈরি কনটেন্টের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো ঠেকানোর লক্ষ্যে এই নতুন ফিচারের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করবে টিকটক।এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে এআই দিয়ে তৈরি করা কনটেন্ট বা, এআইজিসি লেবেলিং করতে টিকটক ব্যবহার করবে,টিকটক এআই এফেক্টস।উল্লেখ্য,এক বছর ধরে ৩৭ মিলিয়নেরও বেশি ক্রিয়েটররা টিকটক প্ল্যাটফর্মের লেবেলিং টুলসগুলো ব্যবহার করে আসছে।এছাড়া টিকটক প্ল্যাটফর্মের সব ধরনের কনটেন্টের জন্য কনটেন্ট ক্রেডেনশিয়াল টেকনোলজিটি শিগগিরই চালু করা হবে। এতে কোনো কনটেন্ট ডাউনলোড করার পরেও এর সাথে মেটাডাটা কানেক্টেড থাকবে।এই ফিচার টিকটক প্ল্যাটফর্ম ইউজারদের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কনটেন্টের সত্যতা যাচাই করতে সহায়ক হবে।