গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology বাংলাদেশ থেকে ১. ৬ কোটি ভিডিও সরাল টিকটক

    বাংলাদেশ থেকে ১. ৬ কোটি ভিডিও সরাল টিকটক

    0
    360
    ছবি সৌজন্যে : এক্স

    ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫-র কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট। যেখানে ২০২৫ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের তথ্য নিয়ে তৈরি এই রিপোর্টে প্ল্যাটফর্মের নিরাপত্তা ও কনটেন্ট নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

    রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে ৩ মাসে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। দেশে সক্রিয়ভাবে কনটেন্ট সরানোর হার ছিল ৯৯.৭ শতাংশ, যার মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।বিশ্বব্যাপী টিকটক এই কোয়ার্টারে মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হয়ে মুছে ফেলা হয়েছে। যাচাই শেষে ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়।এছাড়া, ৯৯.১ শতাংশ ভিডিও চিহ্নিত করে সরানো হয়েছে আগে থেকেই এবং ২৪ ঘণ্টার মধ্যে ৯৪.৪ শতাংশ ভিডিও মুছে ফেলা হয়েছে। একই সময়ে টিকটক ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়ো অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ইউজার হিসেবে শনাক্ত ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট বন্ধ করেছে।

    অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৩০.৬ শতাংশ কনটেন্ট সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে, ১৪ শতাংশ নিরাপত্তা নীতি ভঙ্গের কারণে এবং ৬.১ শতাংশ গোপনীয়তা বা সুরক্ষা নির্দেশ লঙ্ঘনের কারণে সরানো হয়েছে। এছাড়া ৪৫ শতাংশ ভিডিও ভুল তথ্য ও ২৩.৮ শতাংশ ভিডিও এডিট করা বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে শনাক্ত হয়ে অপসারিত হয়েছে।