গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ট্রাম্পের শপথের আগে আমেরিকায় বন্ধ টিকটক

    ট্রাম্পের শপথের আগে আমেরিকায় বন্ধ টিকটক

    0
    239
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই আমেরিকায় টিকটক বন্ধে শোরগোল পড়ে গিয়েছে।রবিবার সকাল থেকে ইউজাররা টিকটক আপটি খুলতে পারছেন না বলে অভিযোগ করেন।
    পরে জানা যায়, আমেরিকায় টিকটক নিষিদ্ধ আইন কার্যকর হয়েছে। গুগ্‌ল প্লে-স্টোর বা অ্যাপেল প্লে-স্টোর থেকেও অদৃশ্য হয়ে গিয়েছে এই চিনা অ্যাপ।আমেরিকায় টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। সেই সব ব্যবহারকারীদের উদ্দেশে টিকটক কর্তৃপক্ষ বার্তা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার আইন প্রণয়ন হয়েছে। যার অর্থ এখন থেকে আর টিকটক ব্যবহার করতে পারবেন না। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এর উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারেন। মনে করা হচ্ছে, ৯০ দিনের মেয়াদ বৃদ্ধি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প।
    উল্লেখ্য, গত বছর চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছে আমেরিকা। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চিনা অ্যাপ টিকটক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছিল আমেরিকার সেনেট।