গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে

    ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে

    0
    174
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের দুনিয়ায় এক সপ্তাহ আগে পা রেখেছিলেন আমেরিকার সংগীতশিল্পী বব ডিলান। এরপরই ঈশ্বরকে ডেকে তিনি বলেছিলেন, তাকে বোধহয় চলে যেতে হচ্ছে। কারণ আমেরিকাতে ওই সময় টিকটকের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল।

    এখন সেই আশঙ্কা কেটেছে।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে আদেশ জারি করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে আমেরিকায় টিকটকের ১৭ কোটি ইউজারের জন্য অ্যাপটির সার্ভিস চালু হয়েছে। আর বিপুল সংখ্যক ইউজারের মধ্যে একজন হয়ে থাকছেন গানের কবি অস্কার জয়ী শিল্পী বব ডিলান।মার্কিন গণমাধ্যম লিখেছে, লাইক আ রোলিং স্টোন, নকিং অন হেভেনস ডোর এবং হারিকেন এর মত গান ব্যবহার করে ভিডিও বানিয়ে টিকটকে প্রবেশ করে এই অ্যাপ ইউজারদের নজর কাড়েন ৮৪ বছর বয়সী শিল্পী বব ডিলান।প্রথম দিন ৫০ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করার একদিনের ব্যবধানে দ্বিতীয় ভিডিও পোস্ট করেন ডিলান। ছ’ সেকেন্ডের সাদাকালো ওই ভিডিওতে ডিলান বলেন, ভালোই তো, হায় ঈশ্বর, আমাকে এখনই চলে যেতে হবে।স্বভাবতই টিকটকে যুক্ত হওয়ার ডিলানের ফ্যান ফলোয়াররা আনন্দের পাশাপাশি বিস্মিতও হয়েছেন।হু হু করে বাড়ছে ডিলানের ফলোয়ারর সংখ্যাও।অন্যদিকে সোশাল মিডিয়ায় ডিলানের উপস্থিতি নতুন নয়। তিনি ২০০৯ সালে যোগ দেন এক্সে। সেখানে নিজের চিন্তা, খবর এবং বিভিন্ন প্রচারমূলক পোস্ট শেয়ার করেন ডিলান।এছাড়াও ডিলানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে, যেখানে তিনি তার দীর্ঘ সংগীতজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন।

    এর মধ্যে বব ডিলানকে বোনা গল্পের সিনেমা আ কমপ্লিট আননোন গত বছর মুক্তি পেয়েছে বড়দিনে। নির্মাতা জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের এই বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে।