তিলজলা-কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মহম্মদ সলমন-সহ ২

0
87
ছবি সৌজন্যে : নিজস্ব
তিলজলা রোডে শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মহম্মদ সলমন-সহ ২ জনকে। কলকাতা থেকে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
ধৃত সলমনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রও। মঙ্গলবার তিলজলায় গভীর রাতে বাড়ি থেকে ডেকে এক যুবকের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল মহম্মদ সলমন ও তাঁর দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে মূল অভিযুক্ত মহম্মদ সলমন এবং তার বাবা মহম্মদ আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে পালানোর পরিকল্পনা ছিল মহম্মদ সলমনের। সেই খবর পেয়ে যায় পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান।
অবশেষে পাকড়াও হয় সলমন। ঘটনার পর থেকেই পলাতল ছিল এই অভিযুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে বাকিদের খোঁজ মিলবে বলে অনুমান পুলিশের।