গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সময় শেষ দিদির, রিগিং ছাড়া ভোট হলে জামানত জব্দ : শাহ

    সময় শেষ দিদির, রিগিং ছাড়া ভোট হলে জামানত জব্দ : শাহ

    0
    202
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    দিদির সময় শেষ হয়ে এসেছে। নেতাজি ইন্ডোরে কর্মীসভা থেকে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন রিগিং ছাড়া ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ হবে।

    মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে অমিত শাহ বলেছেন ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রী শপথ নেবেন সেজন্য কর্মীদের উচ্ছ্বাস ধরে রাখতেও বলেছেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোর থেকে অমিত শাহ বলেছেন বহু বছর এ রাজ্য কমিউনিস্টদের হাতে ছিল। তারপর মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতন, অপরাধ, বোমা বিস্ফোরণ ও সনাতনীদের ওপর অত্যাচারের কেন্দ্রে পরিণত করেছেন। তিনি আরও বলেছেন এখন সারা দেশে নির্বাচনী হিংসা বন্ধ হলেও পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা চলে।

    বিজেপি কর্মীদের ধরে ধরে খুন করা হয় বলে অভিযোগ করেছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কর্মীদের খুনিদের পাতাল থেকে বের করে এনে শাস্তি দেওয়া হবে।