গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology বিশ্বের সবচেয়ে ছোট কিউআর কোড

    বিশ্বের সবচেয়ে ছোট কিউআর কোড

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ব্যাকটেরিয়ার চেয়েও ছোট আকারের কিউআর কোড তৈরি করেছেন বিজ্ঞানীরা।বিশেষ সিরামিকের ওপর খোদাই করা এ কোডটি বিদ্যুৎ ছাড়াই শত শত বছর তথ্য সংরক্ষণ করতে পারে বলে দাবি তাদের।

    তথ্য সংরক্ষণে বিজ্ঞানীদের এক অভিনব পথ এই কিউআর কোড খুলে দিয়েছে বলে দাবি করা হচ্ছে।অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র একদল গবেষক চার্জওয়ালা কণার রশ্মি ব্যবহার করে এ কিউআর কোডটি তৈরি করেছেন।বিশেষ ধরনের সিরামিকের ওপর খোদাই করা কোডটি কয়েক শতাব্দী ধরে তথ্য সংরক্ষণ ও পড়ার উপযোগী।কেবল ১.৯৮ বর্গ মাইক্রোমিটার আকারের এ কোডটি বিশ্বের ক্ষুদ্রতম কিউআর কোড হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। কোডটি স্ক্যান করলে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিয়ে যায়।কোডটি এতটাই ছোট যে, সাধারণ আলোতে বা খালি চোখে দেখা অসম্ভব। কোডটি দেখার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন।এ অভাবনীয় সাফল্যটি এসেছে পাতলা সিরামিক ফিল্ম ব্যবহারের মাধ্যমে,যা সাধারণত উচ্চসক্ষমতাওয়ালা কাটার যন্ত্রপাতিতে প্রলেপ দিতে ব্যবহৃত হয়।

    এর মানে, ছোট হওয়ার পরও উপাদানটি চরম প্রতিকূল পরিবেশেও নকশাটি ঠিক রাখতে পারে।বিজ্ঞানীরা বলছেন,বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত চৌম্বকীয় ও ইলেকট্রনিক ডিভাইসের তুলনায় সিরামিকের ওপর খোদাই করা এ কিউআর কোড কয়েকশ বছর স্থায়ী হতে পারে।