গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home South 24 Pgs দিকে দিকে পুরসভায় ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের

    দিকে দিকে পুরসভায় ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজনৈতিক পালাবদলের পর এবার ফলতার পর এবার ডায়মন্ড হারবারে পুরসভা খোয়ানোর মুখে তৃণমূল কংগ্রেস। উত্তর ব্যারাকপুরে পুর প্রধান-সহ ১৫ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ করেছেন। পুরসভায় ২৩টি আসন রয়েছে, যার মধ্যে ৩ তৃণমূল কাউন্সিলরের মৃত্যু হয়েছে।এদিকে, ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান সহ ৩০ কাউন্সিলর ইস্তফা দিয়েছেন।

    একইভাবে গারুলিয়া পুরসভার ২১ জন-র মধ্যে ১০ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। পাশাপাশি হালিশহর পুরসভায়ও একসঙ্গে ১৬ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন।এদিকে, তৃণমূলের ১৪ জন কাউন্সিলারের পদত্যাগের জেরে ভেঙে পড়েছে কাঁথি পুরসভার বোর্ড। প্রশাসনিক ভাবে সোমবার থেকে কাঁথির মহকুমা শাসক ধুমল প্রতীক অশোক পুরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন। ডায়মন্ড হারবার পুরসভায় একযোগে পদত্যাগ করেছেন ৮ জন তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরে তাঁরা ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, পুরসভার মেয়াদ শেষ হতে এখনও প্রায় ৮ মাস বাকি থাকতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই কাউন্সিলররা।

    পদত্যাগের পর তাঁরা অভিযোগ করেন, ডায়মন্ড হারবার এলাকায় বেআইনি নির্মাণ, একের পর এক পুকুর ভরাট এবং তোলাবাজির মতো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন তাঁরা।