দেব-রচনা-সায়নীও, প্রকাশ্যে তৃণমূলের ১৯ সাংসদের সই

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
দেব থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ থেকে জুন মালিয়া, শতাব্দী রায় যাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলো করে বসে থাকতেন। সরকার বদলাতে তাঁরাই একে একে নেত্রীর হাত ছাড়ছেন।
রাজ্যসভা থেকে একের পর এক তৃণমূল সাংসদদের ইস্তফার মধ্যে এবার সামনে এসেছে এনডিএ-তে যুক্ত হতে চেয়ে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের সই। সেই তালিকায় রয়েছেন প্রায় জন্মলগ্ন থেকে তৃণমূলের সদস্য কাকলি ঘোষ দস্তিদার থেকে সদ্য সাংসদ হওয়া ইউসুফ পাঠানও। উল্লেখযোগ্যভাবে ক’দিন আগে যে দেব প্রকাশ্যে বলেছিলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, ততদিন তিনি তাঁর সঙ্গেই রয়েছেন। কিন্তু বিদ্রোহীদের তালিকায় তাঁর সইও রয়েছে। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে মেরেকেটে ১ কিলোমিটার দূরে ৯ মতিলাল নেহেরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দিয়েছিলেন দলের রাশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই।
এবার থেকে তাঁরা বিজেপি জোটকে সমর্থন করবে। লোকসভায় বসতে চান অন্য জায়গায়।