
দলেরই নেতাকে খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল নেত্রী কাকলি গুপ্ত সহ ১৩ জন দোষী সাব্যস্ত করার পর অসুস্থ হয়ে পড়েছেন বর্ধমানের তৃণমূলের নেত্রীরা। অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩জনের সাজা স্থগিত হয়ে গিয়েছে আদালতে।
দোষী সাব্যস্ত ১৩জনের মধ্যে ৪জন অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে গরহাজির। বুধবার স্বশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবারই আট বছরের পুরনো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের মামলায় বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা তৃণমূল নেত্রী কাকলি গুপ্ত সহ ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে বর্ধমান আদালত।
এরপর সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থতা বোধ করেন বর্ধমান ১ ব্লক সভাপতি কাকলি গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানস ভট্টচার্য, পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়না ১ অঞ্চলের ব্লক সভাপতি সেখ জামাল। তাঁদের নিযে যাওযা হয বর্ধমান মেডিক্যালের জরুরি বিভাগে।








