
বিজেপি পরিচালিত নদিয়ার শান্তিপুরে পঞ্চায়েত সমিতির অফিসে তাণ্ডব চালালো তৃণমূল কর্মীরা। সভাপতি, সহ সভাপতির অফিসে চেয়ার টেবিল ভেঙে তছনছ করা হয়েছে বলে অভিযোগ।
খুলে রাস্তায় ফেলে দেওয়া হয় নেমপ্লেট। সোমবার বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে বিডিওর হাতে তৃণমূলের প্রতীক ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদে বুধবার পাল্টা বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের। বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি তছনছ করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা।
২৯ আসনের নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের ১৩ জন এবং বিজেপির ১৬ জন সদস্য হলেও অভিযোগ বিডিও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বিজেপি সদস্যদের উপক্ষিত করেন। সোমবার তারই প্রতিবাদ করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা।








