গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News দিলীপের বাংলোর সামনে তৃণমূলের বিক্ষোভ

    দিলীপের বাংলোর সামনে তৃণমূলের বিক্ষোভ

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজনীতির নামে কেউ তাঁর সঙ্গে খারাপ আচরণ করলে তাঁর বাড়ি ঢুকে মারবেন বিজেপি নেতা দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পর তাঁর খড়্গপুরের বাংলোর সামনে পৌঁছে যান তৃণমূলের কিছু নেতাকর্মী।
    তাঁদের দাবি, মন্তব্য প্রত্যাহার করতে হবে দিলীপ’কে। সকলের সামনে ক্ষমা চাইতে হবে প্রাক্তন সাংসদকে। দিলীপের গ্রেফতারির দাবিতে স্লোগান ওঠে রেলের ওই বাংলোর সামনে। বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সহ-সভাপতি দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন। অন্যদিকে, বিক্ষোভের খবর পেয়ে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বাড়ির সামনে পৌঁছে যান বিজেপির নেতাকর্মীরা।
    স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। যদিও বিজেপি নেতা ওই সময়ে বাড়িতে ছিলেন না।