গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Newsdesk গুলি-টিয়ার গ্যাস-ভাঙচুর, ফাটল মাথাও, বনধ ঘিরে উত্তাপ

    গুলি-টিয়ার গ্যাস-ভাঙচুর, ফাটল মাথাও, বনধ ঘিরে উত্তাপ

    0
    138
    BONDH GHIRE UTTAP
    BONDH GHIRE UTTAP
    বিজেপির ডাকা বাংলা বনধে কোথাও চলল গুলি, কোথাও তৃণমূল বিজেপি সংঘর্ষে রক্তারক্তি হল, সামাল দিতে হিমশিম খেতে হল পুলিশকে।
    উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলা বনধ ঘিরে উত্তপ্ত রইল দিনভর। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগে বুধবার সকাল থেকে ১২ ঘণ্টার বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপি নেতা কর্মীরা। পাল্টা বনধ আটকাতে পথে নামে তৃণমূলও। এরইমধ্যে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। দফায় দফায় তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। হুগলির মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধ ঘিরে ধুন্ধুার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পাল্টা অবরোধকারীদের হঠাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হিন্দমোটরেও। বিজেপি কর্মীরা ট্রেন অবরোধ করলে বাধা দেয় তৃণমূল। এরপরেই দুইদলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মাথা ফাটে কয়েকজনের। নন্দীগ্রামের রেয়াপাড়াতেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। পুলিশের লাঠিতে বেশকয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। মুর্শিদাবাদ, দুর্গাপুর, কোচবিহার, শিলিগুড়ি বনধ ঘিরে তৃণমূল বিজেপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে।