ডিভিসির জল ছাড়া নিয়ে তৃণমূল-বিজেপি তরজা জারি

0
87
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বিজেপি ডিভিসি থেকে জল ছেড়ে পশ্চিমবঙ্গের মানুষকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। ২৬ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষের ভোটের জোয়ারের তোড়ে বিজেপির সলিল সমাধি অনিবার্য বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছে ১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ডিভিসির জল ছাড়ার পরিমাণ ২৭ হাজার ৯৮৭লক্ষ কিউবিক মিটার। তবে তৃণমূলের দাবি ওই দুই মাসে ৫০ হাজার ২৮৭ লক্ষ কিউবিক মিটারেরও বেশি জল ছেড়েছে ডিভিসি। ২০২৪ এর থেকে ১১ গুণ অতিরিক্ত জল ছাড়া হয়েছে, দাবি ঋতব্রত-র। বাইট: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ অন্যদিকে, ডিভিসি কখন জল ছাড়ে, কীভাবে জল ছাড়ে, রাজ্যের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, দাবি করেছে বিজেপি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজ্যকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দেওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁর দাবিকে সম্পূর্ণরূপে অযৌক্তিক দাবি বলে করেছে বিজেপি নেতৃত্ব।
মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারের রাজনীতি করছেন বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। ডিভিসি জল ছাড়ার আগে কেন্দ্র, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের সেই বিষয়ে সচেতন করা হয় বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।