গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Top News ১২ কিলোমিটার দৌড়ে অভিষেকের সভায় তৃণমূল প্রার্থী

    ১২ কিলোমিটার দৌড়ে অভিষেকের সভায় তৃণমূল প্রার্থী

    0
    145
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ১২ কিলোমিটার দৌড়ে দাঁতনের ঘোলাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভায় গেলেন কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী। বুধবার সকালেও দৌড়ের পোশাক পরে জাতীয় সড়কে দৌড়লেন কেশিয়ারির তৃণমূল প্রার্থী রামজীবন মাণ্ডি।
    রামজীবন শিক্ষকতার পাশাপাশি একজন অ্যাথলিটও। বিভিন্ন দৌড় প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। পেয়েছেন একাধিক পুরস্কার। বুধবার সেই দৌঁড়কেই সম্বল করে জনসংযোগ সেরেছেন রামজীবন মাণ্ডি।শুধু ভোটপ্রচার নয়, সাধারণ মানুষকে শরীর ফিট রাখার বার্তাও দিয়েছেন।
    তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য দাঁতনের মনোহরপুর থেকে ঘোলাই পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা দৌঁড়েছেন। পাশাপাশি যুব সমাজকে সামাজিকতার বার্তা দিয়েছেন।