
ভোটের আগে বহিরাগত, অভিযোগ পেয়ে সল্টলেকের একটি গেস্টহাউসে হানা দিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। সল্টলেক এএল ২৪২, গেস্ট হাউসে বেশ কয়েকজন বহিরাগত উঠেছে। দ্বিতীয় দফায় ভোটে হিংসা, অশান্তির জন্য বাইরের রাজ্য থেকে লোক এনে গেস্টহাউসে রাখা হচ্ছে।
তৃণমূলের অভিযোগে বিধাননগর পূর্ব থানার পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয়। এদের বাড়ি ছত্তীশগড়, ওড়িশা। ১৭ তারিখ থেকে ৮ জন ওই গেস্ট হাউসে রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
কি কারণে তারা গেস্ট হাউসে থাকছিলেন জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে পুলিশ। গেস্টহাউস কর্তৃপক্ষের দাবি প্রত্যেকেই প্রপার ডকুমেন্ট দিয়েছেন। বিজেপির তরফে গেস্টহাউস বুক করা হয়েছিল বলে জানিয়েছে গেস্টহাউস কর্তৃপক্ষ।









