গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda মালদায় এসআইআর-এ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!

    মালদায় এসআইআর-এ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!

    0
    98
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মালদায় এসআইআর প্রতিবাদ মিছিলে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মন্ত্রী তাজমুল হোসেন এবং জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে ঠান্ডা লড়াইয়ের পারদ ঊর্ধ্বসীমা অতিক্রম করছে।
    জেলা পরিষদ সদস্য বুলবুলের নেতৃত্বে এসআইআরের প্রতিবাদে এক বিশাল বাইক ও গাড়ির মিছিলের আয়োজন করা হয়। সেখানে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার সংগঠন এবং জেলা ব্লক পঞ্চায়েত স্তরের দলের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মন্ত্রীকে এবং তার অনুগামীদের দেখা যায়নি। বারোদুয়ারি খনতা মাঠ থেকে শুরু হয় মিছিল। যেখানে হুড খোলা গাড়িতে ছিলেন বুলবুল খান। পেছনে ছিল প্রায় পাঁচ শতাধিক গাড়ি এবং মোটরবাইক।
    সুবিশাল মিছিল হরিশ্চন্দ্রপুর সদর এলাকা হয়ে শেষ হয় তুলসিহাটা ভবানীপুর ব্রিজের কাছে। সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের নেতৃত্বরা। মঞ্চ থেকে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেনকে নাম না করে কটাক্ষ করেন একাধিক নেতা-নেত্রী।