ফিরহাদের মন্তব্যের নিন্দা সুকান্ত-অধীরের 

0
122
ছবি সৌজন্যে : নিজস্ব
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও চান পশ্চিমবঙ্গের তথাকথিত সংখ্যালঘুদের সংখ্যাগুরু করতে, তাতে ভোটব্যাঙ্ক আরও ভালো হবে।
ফিরহাদ হাকিমের সংখ্যাগুরু মুসলমান মন্তব্য প্রসঙ্গে  এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে আদপে মুসলিম সম্প্রদায়ের মানুষরা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু, আদপে সত্যি সংখ্যালঘু থাকলে তাঁরা ক্রিষ্টান ও বুদ্ধিষ্টরা। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী চান পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে, কিন্তু বিজেপি থাকতে তা কোনোদিনও সম্ভব হবে না। এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতির মূল প্রবক্তার একজন হলেন ফিরহাদ হাকিম। অধীরের বক্তব্য, ২০১৯ সালে তিনি তাঁর বিরুদ্ধে প্রচার করতে এসে ফিরহাদ ধমীয় মেরুকরণের উস্কানি দিয়েছিলেন। এই হচ্ছে মানসিকতা, এরাই হচ্ছে জিন্নার বংশধর।
মহম্মদ আলি জিন্না নিজে পাকিস্তানে গিয়েছেন। তিনি প্রয়াত। তাঁর বংশধরদের ছেড়ে গিয়েছেন। জিন্নার বংশধরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম ফিরহাদ হাকিম।