গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

    তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে ব্যারাকপুরের মণিরামপুরে।

    প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নিমাণের অভিযোগ তুলেছিলেন ৮১ বছরের বৃদ্ধ তুলসিচরণ আধিকারী। উত্তর ব্যারাকপুর পুরসভায় চিঠিও দিয়েছিলেন তিনি। অভিযোগ এরপরেই রবিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন ভট্টাচার্য তুলসিচরণ অধিকারীর বাড়িতে হাজির হন। অভিযোগ করায় তুলসিচরণের ছেলে হেমন্ত অধিকারীকে বেধড়ক মারধর করেন। মারধরের হাত থেকে ছেলেকে বাঁচাতে আসেন একাশি বছরের বৃদ্ধ তুলসিচরণ। অভিযোগ তখন কাউন্সিলর রবীন ভট্টাচার্য তাঁর পেটেও লাথি মারেন।

    মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ কাউন্সিলর রবীন ভট্টাচায লাথি মেরে খুন করেছেন তুলসিচরণ অধিকারীকে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে এলাকায়।