
স্ত্রীকে লাগাতার নির্যাতন, মারধরের অভিযোগ উঠেছে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের তৃণমল কাউন্সিলর তথা সিআইসি মেম্বার রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরেই স্ত্রী মিতালি মণ্ডলের ওপর নির্যাতন চালান।
সম্প্রতি মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। গুরুতর আহত অবস্থায় মিতালি মণ্ডলকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীরা কাউন্সিলেরর বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এরপরেই নরেন্দ্রপুর থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মিতালি মণ্ডল। তবে এখনও পর্যন্ত কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।









