গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda দলের লোকরাই জড়িত , বিস্ফোরক নিহত দুলাল-র স্ত্রী 

    দলের লোকরাই জড়িত , বিস্ফোরক নিহত দুলাল-র স্ত্রী 

    0
    176
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুলাল সরকারের থেকে পিছিয়ে গিয়েছিল বলে হিংসা তাই খুন। রাজনৈতিকভাবে বাবলা সরকার মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে গিয়েছিলেন বলে হিংসা।
    এমনই বিস্ফোরক দাবি করেছেন মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী। তাঁর আরও দাবি, ক্ষমতার লোভের থেকে এই খুন, একাধিক লোক আছে পিছনে। মালদা পুরসভার চেয়ারম্যান হওয়ার কথা ছিল। কারা ওকে হিংসা করত সব জানেন, সব তথ্য দলনেত্রীকে দেবেন বলেও জানিয়েছেন নিহত-র স্ত্রী। সোমবার তাঁর বাড়ি গিয়ে দেখা করে এসেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।তাঁর কথায়, খুনিরা যদি ভাড়াটে হয়, তবে তো তার মাথা থাকবেই। পুলিশ সেই মাথা খুঁজবে। মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের উপর নজর রাখছেন। কেন দুলালের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল, তা নিয়ে উদ্বিগ্ন তিনি। সেই বিষয়টি কার নির্দেশে হয়েছে, তা-ও আগামী দিনে জানা যাবে।২ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার সামনে খুন হন দুলাল।
    বাইকে চেপে এসে তিন জন দুষ্কৃতী দুলালকে লক্ষ্য করে পর পর গুলি করে। সেই ঘটনায় এখনও বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ভাড়াটে খুনিও।