পুরুলিয়ায় গ্রেফতার অদিতির স্বামী দেবরাজ

0
292
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাঁকে পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রক্ষাকবচ চেয়ে তিনি এবং অদিতি মুন্সি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

শিশুসন্তানের জন্য অদিতি মুন্সিকে রক্ষাকবচ দিলেও খারিজ হয়ে যায় বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পারিষধ দেবরাজের। সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী গায়িকা অদিতি মুন্সির বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগ ২০২৬-র নির্বাচনের আগে অন্তত ১০০ কোটির সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী। নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগ ওঠে অদিতির বিরুদ্ধে।