
বিধানসভায় বিদ্রোহী গোষ্ঠী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিতেই তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের মহিলা কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে পোস্টে একথা জানানো হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে সব দিক বিবেচনা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সব কমিটি এবং শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মুহূর্ত থেকে সেগুলোর আর কোনও অস্তিত্ব নেই। দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মপদ্ধতি পর্যালোচনা করে দেখা হবে, কাজের মূল্যায়ন হবে।
সেই মত নতুন করে মূল দল এবং শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবে দল এবং সেই মত ঘোষণা করা হবে। শেষে লেখা হয়েছে দল সংগঠনকে শক্তিশালী করতে নতুন উদ্যোগে ভবিষ্যতের সব চ্যালেঞ্জের মোকাবিলার জন্য অঙ্গীকারবদ্ধ।








