তৃণমূল জেলা পরিষদকে চোর বলে পদ ছাড়লেন হুমায়ুন ঘনিষ্ঠ নেত্রী

0
156
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল জেলা পরিষদকে চোর আখ্যা দিয়ে পদ ছাড়লেন হুমায়ুন কবির ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী শাহনাজ বেগম। তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন শাহনাজ। হুমায়ুন কবির যে নতুন দল করার ঘোষণা করেছিলেন, সেই দলে তিনি যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এখনও এবিষয়ে কিছু জানায়নি শাহনওয়াজ। কেবল দুর্নীতির অভিযোগ তুলে পদ জেলা পরিষদের সদস্যপদ ছেড়েছেন। এদিকে শুভেন্দু অধিকারীর সভার পাল্টা বলাগড়ের মাজদিয়া একতারপুরে জনসভা হয় বুধবার। সেখানে আমন্ত্রণ না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
তিনি লিখেছেন উপভোক্তা এবং সমবায় কমিটির ট্যুরে নদিয়ায় ছিলেন। আগে থেকে জানালে সরকারি কমিটির সফর বাতিল করে সভায় যেতেন।