পুলিশে অভিযোগ তৃণমূলের, নালিশ রাজ্যপালকেও 

0
92
ছবি সৌজন্যে : এক্স
আগরতলা থানা থেকে বেরিয়ে রাজভবনে গিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সচিবের সঙ্গে দেখা করেছেন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও তাঁদের হেনস্থা করার কথাও জানিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিদল।
এদিকে, রাজভবনের আগে ত্রিপুরার আগরতলায় সদর অফিস ভাঙচুরের ঘটনায় নতুন ভিডিও তুলে ধরে অভিযোগ দায়ের করেছে তৃণমূল প্রতিনিধিদল। আগরতলায় তৃণমূল অফিস ভাঙচুর হয় মঙ্গলবার। তারপরেই তৃণমূলের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়ে কথা বলতে অ্যাডিশনাল পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। হাজির ছিলেন সুস্মিতা দেব, সায়নী ঘোষ, কুনাল ঘোষ, বীরবাহা হাঁসদা সহ অন্যান্যরা। বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পর আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৮ অক্টোবর বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। আগরতলা পৌঁছাতেই দেখা দেয় সমস্যা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলাজনিত কিছু সমস্যার কারণেই তৃণমূল নেতাদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। অবশেষে তৃণমূলের প্রতিনিধিদল ভাঙা পার্টি অফিস ঘুরে দেখেন।