অপশক্তির কাছে মাথা নত নয়, বার্তা মমতার

0
79
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অপশক্তির কাছে মাথা নত নয়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পোস্টের শুরুতে তৃণমূল নেত্রী পুরনো দিনের কথাও উল্লেখ করেছেন। লিখেছেন মা মাটি মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালে এই দিনে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারী দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। দলের প্রত্যেক কর্মী, সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবন্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা এবং আত্মত্যাগকে তিনি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন।
অপশক্তি রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই চলবে সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন কোনওরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সব রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য সংগ্রাম আজীবন চলবে।