
নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহাসমাবেশ ঘিরে সাজো সাজো রব। বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় করছেন নেতাজি ইন্ডোরে। পতাকা উত্তোলন করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরে ঝাঁকুনি দিতে চান দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরের অনেকের মতে, নেতাজি ইন্ডোরের এই বৈঠক থেকেই বিধানসভার লক্ষ্যে দলের সুর বেঁধে দেবেন তিনি।
নেতাজি ইন্ডোরে প্রবেশের আগে মদন মিত্র বলেছেন, এটা বিশেষ কর্মসূচি, তাই এখানে বিশেষ বিশেষ কথাই বলা হবে। বিশেষ মানুষ এক জনই, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার তৃণমূল কর্মী আসছেন। বাইট : মদন। নেতাজি ইন্ডোরে প্রবেশের আগে গাড়ি থেকে সৌগত রায় বলেছেন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা শুনতে সবাই এসেছে। বিধানসভা নির্বাচন পর্যন্ত দলের সংগঠন কোন পথে এগোবে, নেত্রী সেই বার্তা দেবেন। বাইট : সৌগত।
নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভার বৈঠকে পৌঁছেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছেন, এই ধরনের বৈঠকে এলে সবসময়েই আলাদা অনুভূতি হয়। ভাল লাগছে। বাইট : জ্যোতিপ্রিয়। বৃহস্পতিবার সকালে নেতাজি ইন্ডোরে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তৃণমূলের সবাই একজোট হয়ে আছে, একজোট হয়েই থাকবে। সকলে অপেক্ষা করে আছে, দিদি কী বলবেন শোনার জন্য। বাইট : রচনা।
