গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs লক্ষার ভান্ডারের অপমান, সুকান্ত-শুভেন্দুর বিরুদ্ধে পথে নামছে তৃণমূল

    লক্ষার ভান্ডারের অপমান, সুকান্ত-শুভেন্দুর বিরুদ্ধে পথে নামছে তৃণমূল

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করে পশ্চিমবঙ্গের মা-বোনেদের অপমান করেছেন বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রার শুরুর দিনেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পথে নামার ঘোষণা করেছে তৃণমূল। সংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষদস্তিদাররা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন পশ্চিমবঙ্গে মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না।
    বিজেপি জিতলে ৩ হাজার টাকা দেবে মহিলাদের স্বনির্ভর করতে ২০২১-এ মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে ২ কোটি ২১ লাখ মহিলা উপকৃত হচ্ছে। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে।
    রাজ্যের মহিলাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বিয়ার কর্মসূচি পালন করা হবে।