গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs খুনের পিছনে আইএসএফ, দাবি সওকতের, পাল্টা নওশাদ

    খুনের পিছনে আইএসএফ, দাবি সওকতের, পাল্টা নওশাদ

    0
    192
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্জাকের খুনের পিছনে আইএসএফের হাত দেখছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা সওকত মোল্লা। তাঁর দাবি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলটা ২০২১-এ আইএসএফর যে লিড ছিল, ২০২৪-র লোকসভা নির্বাচনে তা অনেক যায়। যার নেপথ্যে এই রাজ্জাক।

    তাঁর হাত ধরে অনেক আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। যা মেনে নিতে পারেনি আইএসএফ। তাই পূর্ব কল্পিতভাবে রাজ্জাককে খুন করা হয়েছে। যদিও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন রাজ্জাক।

    তিনি আরও বলেছেন আইএসএফ চায় বোমা গুলিমুক্ত ভাঙড়। কিন্তু সওকত মোল্লা নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে আইএসএফের ঘাড়ে দোষ চাপাচ্ছে। প্রয়োজনে সিবিআই তদন্তের দাবিতে কোর্টে যাবেন।