
দুধে ভেজাল মেশানোর অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ এপ্রিল পোলবার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে।
সেখান থেকে দুধের ট্যাঙ্কার ও একটি ছোটো গাড়ি আটক করে। গ্রেফতার করা হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকার সহ ৩ জনকে। পরে আরেক জনকেও গ্রেফতার করা হয়। দুধে রাসায়নিক মিশিয়ে বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হত বলে অভিযোগ। পোলবা থানায় ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই এফআইআরে বিপ্লব সরকারের নাম ছিল। নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শীলের। বিপ্লব সরকার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
যদিও অসিত মজুমদারের দাবি অন্যায় করলে শাস্তি হবে। আইন সবার জন্য এক।
