
লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাত্তন ফুটবলারকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
জানা গিয়েছে ফুটবলার বাবু দাস পোদ্দারের বাড়ির সেফটিক ট্যাঙ্কের ওপর পাড়ারই একটি বাচ্চা খেলছিল। নামতে বলায় শিশুটি কথা শোনেনি বলে অভিযোগ। এরপরেই বাচ্চাকে মারধর করে বলে অভিযোগ। সেই কথা জানাজানি হতে স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস লোকজনদের নিয়ে বাবু দাস পোদ্দারের বাড়িতে চড়াও হন। শাবল, রড দিয়ে বাড়ি ভাঙচুর করা হয়। বাবু দাস পোদ্দারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় বাবু দাস পোদ্দারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুই তরফেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।









