পারিবারিক বিবাদ মেটাতে গুলি, জখম তৃণমূল নেতা

0
140
ছবি সৌজন্যে : নিজস্ব

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রাম থানার রোহন্ডা চন্ডিগড় পঞ্চায়েতের গোপালপুর এলাকায়।

মূল অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জখম সাহাদুল ইসলামের বাঁ হাতে গুলি ভেদ করে বুকে আটকে গিয়েছে। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রিয়াজুলের সঙ্গে তাঁর মা-বাবার দীর্ঘদিনের বিবাদ। এই নিয়ে বৃদ্ধ অসহায় দম্পতি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মসিয়ার রহমান ও তৃণমূলের বুথ সভাপতি সাহাদুল ইসলামের দ্বারস্থ হন।

বুধবার রাতে তৃণমূল নেতারা রিয়াজুলের বাড়িতে যায়। অভিযোগ, তখনই বাড়ির দোতলার ছাদ থেকে রিয়াজুল গালিগালাজ করে গুলি চালাতে সাহাদুল গুলিবিদ্ধ হন।