
মুখ্যমন্ত্রীর ধর্নার সমর্থনে কোচবিহারের দিনহাটায় অনশনে বসেছেন উদয়ন গুহ। এসআইআর-র নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দিনহাটা মহকুমা দফতরের পাশে অনশনে বসেছেন রাজ্যের মন্ত্রী।
২৪ ঘণ্টার অনশন চলবে বলে জানা গিয়েছে। ৬ তারিখ থেকে এসআইআর-র বিরোধিতায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
এদিকে উদয়ন গুহ-র ধর্নাকে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন কাজ নেই তাই অনশনে বসেছেন। বুঝতে পেরে গিয়েছেন হারবে তাই এসব করছেন।
