গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজুর বহুতলে বুলডোজার, মার প্রোমোটার ঘনিষ্ঠকে

    রাজুর বহুতলে বুলডোজার, মার প্রোমোটার ঘনিষ্ঠকে

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা পুরসভার নোটিস ঘিরে উত্তেজনা বেলেঘাটা এলাকায়। তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের নির্মীয়মাণ বহুতলে বুলডোজার চলেছে। যাঁরা ওই ফ্ল্যাটগুলি কিনেছেন, তাঁদের রোষে পড়েছেন রাজুর এক ঘনিষ্ঠ।
    সোমবার রাজুর অফিসের সামনে তর্কাতর্কি বাধে। পরিস্থিতি সামলাতে সেখানে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতা এবং প্রোমোটার রাজুর দু’টি বহুতলে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। বেলেঘাটার ৩৭ নম্বর বারোয়ারিতলা রোড এবং ১-ই ইস্ট কুলিয়া রোডে ওই বহুতল। দু’টি টাওয়ারে মোট ১৬টি ফ্ল্যাট ছিল। এদের মধ্যে ১-ই ইস্ট কুলিয়া রোডের নির্মীয়মাণ বহুতল ভেঙে ফেলেছে পুরসভা।
    পুরসভার নোটিস মেলার পরে রাজুর প্রোমোটিং করা ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে রাজুর অফিসেও যান কয়েক জন। সেই সময় স্কুটিতে এক যুবক যাচ্ছিলেন। তাঁকে দেখামাত্র ওই যে রাজুর লোক বলে ঘিরে ধরেন কয়েক জন। চড়-থাপ্পড়ও মারা হয় তাঁকে।