১৪ ঘণ্টা জেরা শেষে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার ২

0
232
reson kando durniti mamlay arrested n2
reson kando durniti mamlay arrested n2
রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানকে গ্রেফতার করেছে ইডি।
বৃহস্পতিবার সকালে দু’জন সিজিও কমপ্লেক্সে ইডির দফতের সমস্ত নথি নিয়ে হাজিরা দিয়েছিলেন। সেখানেই ১৪ ঘন্টার জেরার পরেই তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার পর কোর্টে হাজির করানো হবে দু’জনকে। জানা গিয়েছে, ২ জনকেই ২ দিনের জন্য রিমান্ডে চাইতে পারে ইডি। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকেও গ্রেফতার করেছে ইডি। এবার বাকিবুরের দুই আত্মীয় আনিসুর এবং আলিফকে গ্রেফতার করেছে ইডি। ইডি সূত্রে খবর, জেরায় সন্তোষজনক তথ্য না পেয়েই গ্রেফতার করা হয়েছে দুইজনকে।