গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum বীরভূমেই দলীয় কর্মীরা গাড়ি ঘিরল অনুব্রতর

    বীরভূমেই দলীয় কর্মীরা গাড়ি ঘিরল অনুব্রতর

    0
    443
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বীরভূমে দলের গোষ্ঠীদ্বন্দ্বে অনুব্রত মণ্ডলের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই একাংশ।দুবরাজপুরের জয়দেব মোড়ের কাছে অনুব্রত মণ্ডলের কনভয় যাওয়ার সময় ঘিরে ধরেন তৃণমূল কর্মীদের একাংশ।

    পদুমা অঞ্চলের তৃণমূল সভাপতি তরুণ গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের দাবি তরুণ গড়াই কাটমানি তোলেন, দুর্নীতিতে যুক্ত। অভিযুক্ত নেতাকে কনভেনারের পদ থেকে সরানোর দাবি তুলেছেন তৃণমূলেরই একাংশ। চিঠিও তুলে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে।

    বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেষ্ট। এরপরেই গাড়ি ছেড়ে দেওয়া হয়।