
মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ বৃহস্পতিবার সন্ধেয় কলকাতা লেদার কমপ্লেক্স থানার এলাকার বামনঘাটায় হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে চিরঞ্জিত মণ্ডল নামে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য নাবালিকাকে টানাটানি করতে থাকেন। স্থানীয়দের দাবি চিরঞ্জিত মদ্যপ অবস্থায় ছিলেন। টানাটানিতে নাবালিকার জামা ছিঁড়ে যায় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন প্রতিবাদ করলে চিরঞ্জিত মণ্ডল ও তাঁর দলবল হুমকি দেয় বলে অভিযোগ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে পঞ্চায়েত সদস্য সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।





