
কৃষ্ণনগরের সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগে তৃণমূলের প্রাক্তন শহর সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
নদিয়া ডিস্ট্রিক সেন্ট্রাল কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরি ১৪ কোটি টাকা তছরুপ করেছেন বলে অভিযোগ। কালীনগর সমবায় সমিতির সদস্যা নন্দিতা ঘোষের অবিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ি থেকে শিবনাথ চৌধুরিকে গ্রেফতার করে তদন্তকারী অফিসাররা। নন্দিতা ঘোষের অভিযোগ শিবনাথ চৌধুরি নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান এবং কালীনগর গভর্মেন্ট কলোনি সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপ করেছেন চেয়ারম্যান থাকাকালীন। শিবনাথ চৌধুরি কৃষ্ণনগর শহর তৃণমূলের সভাপতি, কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি ছিলেন।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও প্রভাবশালী হওয়ায় এতদিন কোনও ব্যবস্থা নেওয়া যায়নি বলে অভিযোগ নন্দিতার।




