মালদায় রড দিয়ে শিক্ষককে মার, অভিযুক্ত তৃণমূল 

0
193
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘর বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষক-কে তৃণমূল নেতার বেধড়ক মারধরের ঘটনায় উত্তাল মালদার হরিশচন্দ্রপুর। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।

জানা গিয়েছে, মারধর করা হয় তালগাছি হাইমাদ্রাসার টিআইসি মহম্মদ হেবজুর রহমান ও সহকারী শিক্ষক আবজাল হোসেন-কে। অভিযোগ উঠেছে, মাদ্রাসার প্রাক্তন টিআইসি মহম্মদ আবুজার ও হরিশচন্দ্রপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম-সহ মোট ১১ জনের বিরুদ্ধে।এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  হরিশচন্দ্রপুর থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত অধরা।

মূল অভিযুক্ত তৃণমূল নেতা এবং প্রাক্তন টিআইসি মন্ত্রী ঘনিষ্ঠ, তবে তৃণমূলের ছত্রছায়ায় কি রেয়াত পাচ্ছে অভিযুক্তরা, মন্ত্রীকে নিশানা বিজেপির। যদিও গোটা ঘটনা সম্বন্ধে কিছুই জানেন না, সাফাই জেলা তৃণমূল নেতৃত্বের।