
দ্বিতীয় পক্ষের স্ত্রীর চোখ উপড়ে খুনের অভিযোগে শিলিগুড়ির তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের টুম্বাজোতে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা রাজেশ গুপ্ত সোনির দুটো বিয়ে। রেখা গুপ্ত নামে এক মহিলাকে বিয়ের কিছুদিন পর রিতা শাহ নামে আরেক মহিলাকেও বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে অন্যত্র রাখতেন। প্রথম পক্ষের স্ত্রী দুই সন্তান রয়েছে। সম্প্রতি দুই স্ত্রীয়ের মধ্যে অশান্তি চরমে ওঠে। মঙ্গলবার সকালে প্রথম স্ত্রী রেখা যেখানে থাকেন সেখানে উপস্থিত হন রিতা। এরপরেই দুই স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে।
অভিযোগ সেইসময় রিতার ওপর হামলা চালায় রাজেশ। রিতাকে কুপিয়ে খুনের পর চোখ উপড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরেই তৃণমূল নেতা রাজেশ গুপ্ত সোনিকে গ্রেফতার করে পুলিশ।








