রেফারিকে লাথি, এবার গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা

0
181
ছবি সৌজন্যে : নিজস্ব

ফুটবল মাঠে রেফারির পেটে সজোরে লাথি মারার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। শনিবার খেলা দিবস উপলক্ষে ভাঙড় ২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ‍্য ফুটবল খেলার আয়োজন করা হয় কারবালা ফুটবল ময়দানে।

ফাইনালে ভগবান হাইস্কুল এবং হাতিসালা সরোজিনী হাইমাদ্রাসা-র খেলা কে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। তার পর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষক’কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি আরও তিন শিক্ষক-কে মারধর করা হয় বলে আক্রান্ত শিক্ষক অভিযোগ পত্রে লেখেন।

পাশাপাশি ছাত্রছাত্রীদের ধমকচমক এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগ।  থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ রিসিভ কপি দিতে অস্বীকার করে বলে বিস্ফোরক দাবি করেন আক্রান্ত শিক্ষক।