গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Birbhum কেষ্ট নয়, বীরভূমে কাজলের মাথায় রুপোর মুকুট

    কেষ্ট নয়, বীরভূমে কাজলের মাথায় রুপোর মুকুট

    0
    311
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অনুব্রত মণ্ডল নয়, তার জেলাতেই এবার রুপোর মুকুট মাথায় উঠল কাজল শেখের। মাত্র কয়েক বছরে পাল্টে গিয়েছে ছবিটা।
    একুশ সালেও ছবিটা ছিল অন্যরকম। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মিলন মেলার আয়োজন করে থুপসরা অঞ্চল তৃণমূলের সদস্যরা। নানুরের বাঁসাপাড়া মিলন মেলার অনুষ্ঠানের সূচনায় বুধবার সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি সহ অন্যান্যরা। এই মেলায় প্রত্যেকবছর আলাদা চমক থাকে। প্রধান অতিথিকে দেওয়া হয় বিশেষ উপহার। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর এই মেলার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কেরিম খানের কাছ থেকে দখলে নেয় কাজল শেখ। জেলযাত্রার আগে প্রত্যেকবার প্রধান অতিথি হিসেবে মেলায় সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতেন অনুব্রত মণ্ডল।
    কখনও তাঁকে রুপোর তরোয়াল, কখনও রুপোর গরু, ঢাক উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। এবার ৭৫০ গ্রামর রুপোর মুকুট উঠেছে কাজল শেখের মাথায়।