
সংসদে বি আর আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ। প্রতিবাদ জানাতে এবার দলীয় কর্মীদের পথে নামার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভা এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। তাঁর কথায় গণতন্ত্র রক্ষার্থে এবং ঘৃণ্য, স্বৈরাচারি বিজেপির সব চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান কোনওভাবেই মানা হবে না। বিজেপিকে জাতি বিদ্বেষী বলেও আক্রমণ করেছেন। তিনি বলেছেন অমিত শাহ বক্তব্য শুধু আম্বেদকরের অপমান নয়, যারা তােেক মেনে চলেন তাঁর ভাবধারা যারা মেনে চলেন তাঁদেরও অপমান।
