গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly ডিমবৃষ্টি থেকে বাঁচতে প্রাক্তন চেয়ারম্যানের দৌড়

    ডিমবৃষ্টি থেকে বাঁচতে প্রাক্তন চেয়ারম্যানের দৌড়

    0
    181
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এক হাতে সামলাচ্ছেন প্যান্ট, অন্য হাতে পুলিশের দেওয়া ঢাল। জনতার ডিমবৃষ্টি থেকে বাঁচতে রুদ্ধশ্বাস দৌড় প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানের।
    গ্রিনসিটি দুর্নীতি মামলায় অভিযুক্ত আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী গ্রেফতারি এড়াতে পালিয়েছিলেন কেরলমে। কামিয়ে ফেলেছিলেন গোঁফও। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কেরলম থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রবিবার হুগলির আরামবাগে স্বপন নন্দীকে আদালতে তোলার সময় ঘিরে ধরে জনতা। পুলিশের ঘেরাটোপেও নিস্তার মেলেনি তাঁর। ডিম বৃষ্টি থেকে বাঁচতে মাথায় পরেছিলেন ক্যাপ। মুখ ঢেকেছিলেন রুমালে। তারপরেও প্রাক্তন চেয়ারম্যানকে চিনতে পেরে তাড়া করল জনতা। নিজেকে বাঁচাতে রুদ্ধশ্বাস দৌড় দিলেন আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী।
    এক হাতে পুলিশের ঢাল নিয়ে দৌড়তে দৌড়তে অন্য হাতে সামলালেন ট্রাউজার্স। দৌড়তে গিয়ে পড়ে গেলেন রাস্তার কুকুরের ওপর। স্বপন নন্দী যখন আরামবাগ পুরসভার চেয়ারম্যান, সে সময় গ্রিনসিটি প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।