গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক-র ভাই আনিসুর 

0
36
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার পুলিশের জালে ধরা পড়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। ২০২৪ সালে খুড়িগাছিতে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ছিল তাঁর।

পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা – একাধিক অভিযোগ ছিল। বেশ কয়েকমাস আগে বারাসাত আদালত এই আনিসুর রহমানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। তবে রাজ্যের পূর্বতন সরকার বিশেষ উদ্যোগ দেখায়নি আনিসুর-কে গ্রেফতারের ক্ষেত্রে। এমনকী, সুপ্রিম কোর্টে তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। পালাবদলের পর সেই তৃণমূল নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ।