
বোলপুর থানার আইসি এবং তাঁর পরিবারকে অশ্রাব্য ভাষায় আক্রমণে লজ্জিত। সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমদের সঙ্গে আলাদা বৈঠকে কার্যত স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডল।
দায়সাড়া ক্ষমাতেই কেষ্টকে ছাড় দিয়েছে তৃণমূল। বারবার বিরোধীদের আক্রমণে পড়েছে তৃণমূল। এর আগে অশ্রাব্যভাষায় গালাগাল এবং হুমকি দেওয়ার অভিযোগে দলের নির্দেশে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। এসডিপিও-র কাছে হাজিরা দিয়েছিলেন। সেই ঘটনার পর কলকাতায় ২১-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এসেছিলেন অনুব্রত মণ্ডল।
২১ জুলাইয়ের বৈঠকের আগে অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠক করেন দলের শীর্ষ নেতত্ব। ফিরহাদ হাকিম বলেছেন যা করেছেন অনুব্রত মণ্ডল তাকে কেউ সমর্থন করে না। লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। আশা করেন আর এই ভুল করবেন না।






