
মধ্যরাতে তাণ্ডব চালাচ্ছে বিজেপি। মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ময়নাগুড়ির সভা থেকে ফের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি প্রশ্ন তুলেছেন কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। যেখানে বিচারকরা ৭ দিন আগে কাজ করে দিয়েছেন। তিনি আরও বলেছেন মধ্যরাতে দেশ স্বাধীন হয়েছিল।
কিন্তু এখন কেন্দ্রে যে সরকার রয়েছে সে সংবিধান, গণতন্ত্র কিছুই মানছে না। আক্রমণ করে বলেছেন মানুষ জানতেই পারছেন না তাঁর নাম ভোটার লিস্টে আছে কিনা। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে।
