
দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোটপ্রচারে বেরিয়ে গরমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হুগলির চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলিরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তাঁকে।
অসিত জানিয়েছেন, তিনি দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোটপ্রচারে বেরিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, লু লেগে অসুস্থ হয়ে পড়েছেন অসিত মজুমদার। রক্তচাপের ওঠানামা, পেটের সংক্রমণ, ডায়াবেটিস-সহ বিভিন্ন শারীরিক সমস্যা হয়েছে তাঁর। আগামী কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে।
টিকিট না-পেয়ে গোসা করেছিলেন অসিত মজুমদার। রাজনীতি ছাড়ার কথাও বলেছিলেন। শেষমেশ শীর্ষ নেতৃত্ব তাঁর মানভঞ্জন করেন।








